দৈনিক সংবাদ দিগন্ত

ডিজিটাল ব্যাংকিংয়ে বড় পদক্ষেপ, প্রাথমিক অনুমোদন ৫ প্রতিষ্ঠানের

দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। ১২টি আবেদন যাচাই-বাছাইয়ের পর চারটি নতুন প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর সঙ্গে আগে এলওআই পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংকের অনুমোদনও নবায়ন করা হয়েছে। ফলে মোট পাঁচটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ পেল।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।এলওআই পাওয়া প্রতিষ্ঠানগুলো হলোবিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক (রবি আজিয়াটা), ডিকে ডিজিটাল ব্যাংক (ভুটানের ডিকে ব্যাংক), নোভা ডিজিটাল ব্যাংক (বাংলালিংক-ভিওন ও স্কয়ারের উদ্যোগ) এবং কড়ি ডিজিটাল ব্যাংক।আরও  পড়ুন, আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগোলবাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, এলওআই চূড়ান্ত ব্যাংক লাইসেন্স নয়। এটি শর্তসাপেক্ষ প্রাথমিক অনুমোদন, যার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত অবকাঠামো, মূলধন, সাইবার নিরাপত্তা ও অন্যান্য নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ হলে চূড়ান্ত লাইসেন্সের জন্য এগোনোর সুযোগ থাকবে।বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংক নীতিমালা অনুযায়ী, এসব ব্যাংকের কার্যক্রম হবে মূলত ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। প্রচলিত ব্যাংকের মতো শাখা-উপশাখা থাকবে না; ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা নির্ধারিত রয়েছে।বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের লক্ষ্য ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ, ব্যাংকিং সুবিধার আওতা বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নেওয়া।

ডিজিটাল ব্যাংকিংয়ে বড় পদক্ষেপ, প্রাথমিক অনুমোদন ৫ প্রতিষ্ঠানের