আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-কে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সাদিক কায়েম, যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি)।শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে অনুষ্ঠিত এক সম্মেলনে তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, আগামী কয়েক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায় থেকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।আরো পড়ুন , দেশজুড়ে চাঁদাবাজি আইনশৃঙ্খলায় নাজুক অবস্থা : বিরোধীদলীয় নেতানির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে জাতীয় পরিচয়পত্র স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।এখন পর্যন্ত বড় ধরনের প্রকাশ্য নির্বাচনী প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটি করপোরেশনেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন তরুণ নেতার এই প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিতে পারে।সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন সাদিক কায়েম।