দৈনিক সংবাদ দিগন্ত

দেশে ১০ হাজার টন মসুর ডাল ও ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

দেশের বাড়তে থাকা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং মোট ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে সরকার।সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৬তম সভায় এসব ক্রয় ও আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। খুলনার ফুলতলার জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে। কর ও ভ্যাটসহ এ ডাল কিনতে ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। এতে প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৮৯ পয়সা।অন্যদিকে সরকার-টু-সরকার চুক্তির আওতায় চার লটে আমদানি করা হবে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার।আড়ও পড়ুন,স্মার্ট লিভিংয়ে বদলে যাচ্ছে আধুনিক আবাসনের ধারণাএর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে। প্রতি লটে থাকবে ৪০ হাজার টন। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে প্রায় ৩৭৯ কোটি ৩৪ লাখ টাকা।এ ছাড়া রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন বা প্রডিনটর্গ থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা।পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মাআদেনের সঙ্গে চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৮৮৫ মার্কিন ডলার। এতে ব্যয় হবে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় উপস্থাপিত সবকটি প্রস্তাবই চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

দেশে ১০ হাজার টন মসুর ডাল ও ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার