দৈনিক সংবাদ দিগন্ত

টঙ্গী পশ্চিম থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ১৬/০৫/২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির মূল হোতাসহ একাধিক আসামীকে গ্রেফতার করেছে। এসময় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আরও পড়ুন, শ্রীপুরে রাতে নিখোঁজ, সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মিলল বৃদ্ধের মরদেহপুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির মূল হোতাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আরও পড়ুন, সড়কের জমি দখল করে এস এ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপএছাড়াও অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকেও আটক করা হয়। আরও পড়ুন, যমুনা অয়েলের মাসুদুল ইসলামকে ঘিরে ষড়যন্ত্রমূলক অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারটঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা গ্রেফতার