গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।শিক্ষার্থীদের দাবি, শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হন।এ ঘটনার প্রতিবাদে এবং মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন।আরও পড়ুন, নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় অটোচালক নিহত আহত ৪বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার করেন। তাই নিরাপদ পারাপারের জন্য দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।এদিকে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে আসতে বলা হয়েছে।শিক্ষার্থীদের দাবি পূরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পরিস্থিতি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।