দৈনিক সংবাদ দিগন্ত

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস,তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

দেশের ১২টি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও পড়ুন, বাজেটের অপেক্ষায় দেশ: আজ শুরু সংসদের দ্বিতীয় অধিবেশনএ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে নৌযান চলাচলকারী, জেলে এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।আরও  পড়ুন , রামিসা হত্যা মামলার রায় আজ: মৃত্যুদণ্ডের প্রত্যাশায় রাষ্ট্রপক্ষ

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস,তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত