সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি। তবে বৃষ্টির পরও কমেনি ভ্যাপসা গরম। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন নগরবাসী।সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে কিছুটা শীতলতার আশা করেছিলেন অনেকেই। কিন্তু বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতার প্রভাবে বাইরে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে ছাতা হাতে ভেজা সড়কে চলাচল করতে দেখা গেছে।আরও পড়ুন, আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা : এক প্রশ্নে পরীক্ষা, ১৪৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারিআবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে এমন পরিস্থিতি স্বাভাবিক। হালকা বা মাঝারি বৃষ্টির পর বাতাসে জলীয়বাষ্প বেড়ে গেলে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হয়। ফলে তাপমাত্রা খুব বেশি না থাকলেও অস্বস্তি বাড়ে।এদিকে দিনের বাকি সময়েও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, ছাতা সঙ্গে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।