দৈনিক সংবাদ দিগন্ত

জাল ভোটের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ মামুনুল হক

জাল ভোটসহ নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে এসেছেন ঢাকা-১৩ আসনে জামায়াত জোটের মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ইসিতে আসেন তিনি। তিনি বলেন, আমাদের দেশের নির্বাচন পর একটা কালচার আছে, একটা অভিযোগের প্রশ্ন সাজায়। আমরা এ ধরনের রাজনীতি করতে চাচ্ছি না। আমরা ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করতে চাই। জাল ভোটসহ ভোটের কারচুপির অভিযোগ জানাতে এসে মামুনুল হক বলেন, আমার আসনের বেশ কিছু জায়গায় জাল ভোট হয়েছে। জাল ভোটের কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছু ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা বড় কষ্টের। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী বলেন, ‘তিনি এসেছিলেন, কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন।’আরও পড়ুন, নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করতে কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে: বিএনপিএর আগে রাত সোয়া ২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে দেখা যায়। ইসি ভবনের প্রধান ফটকের সামনে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ব্যারিকেড তৈরি করেন। এ সময় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও বিজিবি সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। পাশাপাশি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।

জাল ভোটের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ মামুনুল হক