দৈনিক সংবাদ দিগন্ত

গঙ্গাচড়ায় 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্ভবা ও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।আরও  পড়ুন, খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালনউপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচালনায় আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবী, খামারি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। র‍্যালি শেষে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং মা মাছ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়।

গঙ্গাচড়ায় 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান