ইসলামি আলোচক জাকির নায়েক ও তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, জাকির নায়েকের পাশাপাশি তাঁর সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপরও আগামী পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তাঁর সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।আরও পড়ুন, ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বাস্তব সীমাভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মতো প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জাকির নায়েককে খুঁজছে। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করছে ভারতীয় সংস্থাগুলো। এ ছাড়া ২০২০ সাল থেকে ভারতে জাকির নায়েকের বক্তব্য প্রচার ও ভাষণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে তিনি দেশটির বাইরে রয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।