দৈনিক সংবাদ দিগন্ত

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না জাকারিয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের সহযোগী মোঃ জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (৪ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, সৈয়দ আবেদ আলী (জীবন) এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছেন। তদন্ত চলাকালীন সময়ে দেখা যায় যে, আসামি সৈয়দ আবেদ আলী জীবনের সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো. জাকারিয়া রহমান একজন।বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনআরও পড়ুন, অর্ধমাসের ছুটি শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির প্রথম কার্যদিবসবিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত এবং তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা একান্ত জরুরি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না জাকারিয়া