দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

লামায় তরুণীর লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, দুই যুবক আটক

সোনারগাঁয়ে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, হাফ ভাড়ার দাবিতে আল্টিমেটাম

গোবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় শিক্ষার্থীদের নবীণ বরণ-২০২৬

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ।

২০০ টাকা সঞ্চয়ে ৪০০ টাকা প্রণোদনা, বাল্যবিয়ে রুখতে দেবহাটায় নতুন উদ্যোগ

২০০ টাকা সঞ্চয়ে ৪০০ টাকা প্রণোদনা, বাল্যবিয়ে রুখতে দেবহাটায় নতুন উদ্যোগ

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শেখ আমিনুর হোসেন

সাতক্ষীরার কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার নাহিদ হাসান ও অমিত হাসান শিপনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল এ আদেশ দেন।রিমান্ড মঞ্জুর হওয়া নাহিদ হাসান সাতক্ষীরা শহরতলীর ইটাগাছা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে এবং অমিত হাসান শিপন একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।তিনি আরও জানান,

আরও পড়ুন,বাসন থানার বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

 আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর আসামিদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।রিমান্ড শুনানিতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজয় কুমার সরকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সিএসআই মাজাহারুল ইসলাম।মামলার এজাহার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে নাহিদসহ কয়েকজন তাকে মারধর শুরু করে। এ সময় বাপ্পিকে রক্ষা করতে এগিয়ে যান সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া খাঁন। একপর্যায়ে নাহিদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জাকারিয়া। পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে মামলার এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে শনিবার ভোরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার নাহিদ হাসান ও অমিত হাসান শিপনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, জাকারিয়া হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা স্পষ্ট করতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততা এবং ব্যবহৃত অস্ত্রসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী সংস্থা।

বিষয় : রিমান্ড জাকারিয়া রিমান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x