দৈনিক সংবাদ দিগন্ত

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোনো প্রকার অনুদান বা করুণা নয়, বরং জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ক্ষতি মোকাবিলায় বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা ও বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, পরিবেশগত সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের করুণার প্রয়োজন নেই; উন্নত বিশ্বকে তাদের ঐতিহাসিক দায় স্বীকার করে বাংলাদেশের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে হবে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘আজকের প্রজন্ম ফোরাম’ (এপিএফ) আয়োজিত এবং ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’-এর সহযোগিতায় ‘বাংলাদেশ অ্যাট কপ-৩১: ফ্রম ন্যাশনাল প্রায়োরিটিজ টু গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ দেশের নির্মম জলবায়ু পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, আরও পড়ুন,বক্তব্যের আংশিক প্রচারের ব্যাখ্যা দিলেন মীর শাহে আলমবৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি নগণ্য (মাত্র ০.৪৭ শতাংশ) হওয়া সত্ত্বেও প্রায় ২০ কোটি মানুষের এই দেশ আজ চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে বরগুনা ও খুলনাসহ উপকূলীয় অঞ্চলে পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং কৃষি ও মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এছাড়া ঘনঘন বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাচ্ছে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবনজীবিকা। উন্নত বিশ্বের অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের মাশুল আজ বাংলাদেশের নিরীহ জনগণকে গুনতে হচ্ছে।তিনি আরও বলেন, জলবায়ু তহবিলের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক জটিলতা দূর করা অত্যন্ত জরুরি। সহায়তার অর্থ যাতে স্বচ্ছতার সঙ্গে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। আসন্ন ‘কপ-৩১’ সম্মেলনে বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরতে দেশের তরুণ প্রজন্মকে বৈশ্বিক মঞ্চে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ইউনেস্কোর ড. সুসান ভাইজ ও ইউএনডিপির সোনালী দয়ারত্নেসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান