গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার বাগিয়া মৌজায় চলমান বিআরএস (বাংলাদেশ রিভিশনাল সার্ভে) জরিপ কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের মধ্যে সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সংশোধনের কাজে আগত গ্রাহকরা জরিপ কর্মকর্তাদের আন্তরিকতা ও কার্যক্রমের স্বচ্ছতার প্রশংসা করেছেন। সম্প্রতি জরিপ কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহণ শেষে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু জাফর, মোহাম্মদ আব্দুল মালেক এবং মোহাম্মদ ইব্রাহিম খলিল মজুমদার তাদের সন্তুষ্টির কথা জানান। তারা বলেন, বিআরএস জরিপের মাধ্যমে জমির সঠিক তথ্য সংরক্ষণ ও মালিকানা সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। মোহাম্মদ আবু জাফর বলেন, “জরিপ অফিসে এসে আমরা প্রয়োজনীয় তথ্য সহজেই পাচ্ছি। কর্মকর্তারা আমাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং নিয়ম অনুযায়ী সহযোগিতা করছেন।আরও পড়ুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি” মোহাম্মদ আব্দুল মালেক জানান, “বিআরএস জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা দূর হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।” মোহাম্মদ ইব্রাহিম খলিল মজুমদার বলেন, “জরিপ কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণ আমাদের সন্তুষ্ট করেছে। আমরা আশা করি এই কার্যক্রমের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।” স্থানীয় সূত্রে জানা যায়, বাগিয়া মৌজায় চলমান বিআরএস জরিপের মাধ্যমে জমির রেকর্ড হালনাগাদ, সীমানা নির্ধারণ এবং ভূমি সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণের কাজ এগিয়ে চলছে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন ভূমি-সংক্রান্ত সমস্যার সমাধান সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সেবাগ্রহীতারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিআরএস জরিপ কার্যক্রমের ধারাবাহিক সফলতা কামনা করেছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।