ঢাকার মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-এর দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।আরো পড়ুন , ফুটপাত দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ এর আগে ২৫ মার্চ মধ্যরাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গত ২৬ মার্চ প্রথম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। আদালতের এই রিমান্ডের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে।