রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।আরও পড়ুন,ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রীসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে এখন পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গঠনে সরকারের এই উচ্চপর্যায়ের তদারকি ও দিকনির্দেশনা কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।