দৈনিক সংবাদ দিগন্ত

বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব , চীন সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি শুরু করেছে সরকার। সফরের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইং-এর সঙ্গে বৈঠক করবেন তিনি।বৈঠকে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত সম্ভাব্য সফরের কর্মসূচি, আলোচ্যসূচি, সমঝোতা স্মারক এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হবে।আরও  পড়ুন. হজ শেষে দেশে ফিরেছেন ৪১ হাজারের বেশি হাজিসরকারি সূত্র আরও জানিয়েছে, ২১ ও ২২ জুন তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার পরিকল্পনা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রসচিব প্রথমে ম্যানিলা সফর করবেন। সেখানে আসিয়ান আঞ্চলিক ফোরামের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়ে পরে বেইজিংয়ে যাবেন।বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ সহযোগিতা, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।আরও  পড়ুন, বর্ষার দুয়ারে বাংলাদেশ তবে, আপাতত থাকছে গরমের দাপট

 বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব , চীন সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা