দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের পশু নিয়ে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলো যখন জমে উঠছে, ঠিক তখনই কিশোরগঞ্জের কটিয়াদীতে ঘটেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। কোরবানির গরু নিয়ে হাটে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক পিকআপচালক।মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার কটিয়াদী-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় গরুবাহী একটি পিকআপের সঙ্গে দ্রুতগতির নসিমন-টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।নিহত রাজিব, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পিকআপটি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন গরুর ব্যবসায়ী হারুন মিয়াসহ আরও তিনজন। তাদের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়দের ভাষ্য,আরও পড়ুন , পাঁচবিবিতে ভূমিসেবা মেলা/২৬ অনুষ্ঠিত সংঘর্ষের পর পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হয়ে পড়লে মালিকের অনুমতি নিয়ে সেগুলো তাৎক্ষণিক জবাই করা হয়।কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। স্থানীয়দের দাবি, সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নজরদারি বাড়ানো না হলে এমন দুর্ঘটনা আরও বাড়তে পারে।আরও পড়ুন , গাজীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবামেলার উদ্বোধন নাগরিক সেবা সহজীকরণে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের আহ্বান 

ঈদের পশু নিয়ে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে চালক নিহত, আহত ৩