দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গেন্ডারিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গোলাম মোস্তফা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা এবং মো. শুরু হাওলাদারের ছেলে।নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ জানান, সকালে ঘুন্টিঘর এলাকায় যাওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তার বাবার অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন, রাজধানীর কদমতলীর শ্যামা কালী মন্দিরে মূর্তি ভাঙচুর, গ্রেপ্তার ১

স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : দুর্ঘটনা অটোরিকশা চালক নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গেন্ডারিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে গোলাম মোস্তফা (৫২) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত গোলাম মোস্তফা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা এবং মো. শুরু হাওলাদারের ছেলে।নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ জানান, সকালে ঘুন্টিঘর এলাকায় যাওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তার বাবার অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন, রাজধানীর কদমতলীর শ্যামা কালী মন্দিরে মূর্তি ভাঙচুর, গ্রেপ্তার ১

স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত