ঈশ্বরদীতে ট্রাকচাপায় শিশু ও মোটরসাইকেল চালকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা।রোববার রাত ৯টার দিকে দাশুড়িয়া–কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ৮ বছর বয়সী আলিফ হাসান এবং মোটরসাইকেল চালক বাকী বিল্লাহ। আহত হয়েছেন শিশুটির মা আঁখি খাতুন।পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আঁখি খাতুন তার সন্তান আলিফকে নিয়ে অটোরিকশায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দেয়।আরও পড়ুন, যশোরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার পর , আত্মহত্যার চেষ্টা স্বামীরধাক্কার ফলে শিশুটি সড়কে ছিটকে পড়ে। পরে মোটরসাইকেল চালক শিশুটিকে উদ্ধার করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।স্থানীয়রা আহত আঁখি খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।আরও পড়ুন, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ পুশইন, সীমান্ত থেকে ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ