ভোক্তার পকেটে চাপ ভোক্তার পকেটে চাপ, সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা
বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুনতে হবে ২০৪ টাকা।বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগের দামের তুলনায় প্রতি লিটারে ৫ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের।এর আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। চলতি বছরের ২৬ এপ্রিল প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এদিকে সয়াবিন তেলের দাম বাড়লেও পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামেই পাম অয়েল বিক্রি হবে।আরও পড়ুন, ১২৬.৫০ টাকার ডলার খোলাবাজারে ১২৭.৫০, বাড়তি টাকা গুনছেন গ্রাহকসংশ্লিষ্টদের মতে, দেশের সয়াবিন তেলের চাহিদার বড় একটি অংশ আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও এর কাঁচামালের দাম বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয়ের প্রয়োজন হয়েছে।আন্তর্জাতিক বাজার, আমদানির খরচ এবং দেশের বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।তবে ভোজ্যতেল নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়ায় নতুন এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভোক্তার ওপর। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন খাদ্য ব্যয় আরও বাড়তে পারে।একদিকে নিত্যপণ্যের বাড়তি খরচ, অন্যদিকে আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাওয়া—নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ায় সেই চাপ আরও বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা।