ট্রাম্পের নতুন চমক, বিশেষ সংস্করণের পাসপোর্ট প্রকাশ
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে নিজের প্রতিকৃতি সংবলিত একটি বিশেষ স্মারক পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, "যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট—যা বলছে, স্বাগতম, তবে ভদ্রভাবে থাকুন।"প্রকাশিত নমুনা পাসপোর্টের একটি পাতায় দেখা যায়, হোয়াইট হাউসের বিখ্যাত রেজোলিউট আরো পড়ুন , ব্রিটিশ রাজতন্ত্রে আসছে এক ঐতিহাসিক পরিবর্তন।ডেস্কের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের একটি গম্ভীর প্রতিকৃতি। পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ এবং নিচে রয়েছে তাঁর স্বাক্ষর। বিপরীত পাতায় স্থান পেয়েছে জন ট্রাম্বুলের বিখ্যাত ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স’ চিত্রকর্ম।জানা গেছে, নতুন পাসপোর্টে ব্যবহৃত ট্রাম্পের প্রতিকৃতিটি ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে সংরক্ষিত তাঁর প্রতিকৃতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। এটি চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত নকশা থেকে ভিন্ন।পরবর্তীতে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী স্মরণে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট উন্মোচন করা হয়েছে।নতুন এই সীমিত সংস্করণের পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।