গাজীপুরের হাড়িনাল-আফারখোলা এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর শারমিন ও আবিদ বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।আরও পড়ুন, গাজীপুরে টিউশনির আড়ালে মাদক ব্যবসা, ১৫ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তারঅভিযোগ রয়েছে, আবিদ তার স্ত্রীকে মোবাইল ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক কলহের সৃষ্টি হয়।পরিবারের দাবি, রাতের ১২ টার পরে আবিদ ঘুমিয়ে পড়লে শারমিন ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। এরপর ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে। আবিদের ২ টি মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে যায়
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।