বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাবা-ছেলে আহত হয়েছেন।বুধবার ফজরের নামাজের পর সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন মানিক চন্দ্র শীল এবং তার ছেলে মৃদুল চন্দ্র শীল। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরো পড়ুন , নোয়াখালীর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ আদালতের রায়ের অপেক্ষাফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাসায় গ্যাস সিলিন্ডার পরিবর্তনের পর বুধবার সকালে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণে ঘরের জানালার কাচ ভেঙে পড়ে এবং ঘরের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ফায়ার সার্ভিসের ধারণা, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।