বিশ্বকাপে ব্রাজিলের গোল উৎসব, হাইতিকে ৩-০ ব্যবধানে হারাল সেলেসাও
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের স্পষ্ট বার্তা দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তুলনামূলক দুর্বল হাইতিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে সেলেসাওরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আনচেলত্তির শিষ্যরা। এরই ধারাবাহিকতায় ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় ব্রাজিল। বক্সের ভেতর থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড মাথেউস কুনহা।আরও পড়ুন , মিথ্যা অভিযোগ’ দাবি হাকিমির, তবু বিচার শুরু হচ্ছেপ্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। ৩৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন কুনহা।প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। লুকাস পাকেতার নিখুঁত সহায়তায় ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন এই তারকা ফরোয়ার্ড।দ্বিতীয়ার্ধে হাইতি কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি। পুরো ম্যাচেই বল দখল, পাসিং এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বজায় রাখে ব্রাজিল।শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে বিশ্বকাপ মিশনে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল সেলেসাওরা।