দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার জালে জাপানের গোলবৃষ্টি

বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে দারুণ জয়ের দেখা পেয়েছে জাপান।প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামে জাপান। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি।৩১ মিনিটে আয়াসে উয়েদা ও জুনইয়া ইতো’র গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জাপান। বিরতিতে ২–০ ব্যবধানে এগিয়ে থাকে তারা।দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। মাঝমাঠ থেকে দারুণ পাসে তৃতীয় গোল করেন জুনইয়া ইতো।আরও পড়ুন , অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারের পর সম্মান রক্ষার ম্যাচে বাংলাদেশম্যাচের ৮৪ মিনিটে আবারও গোল করেন আয়াসে উয়েদা। কাইশু সানোর ক্রসে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।এর আগে একাধিকবার গোলের খুব কাছে গিয়েও সফল হয়নি জাপান। একবার গোললাইন স্পর্শ করলেও তিউনিসিয়ান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোল থেকে বঞ্চিত হয় তারা।শেষ পর্যন্ত ৪–০ ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের ঐতিহাসিক ম্যাচটি নিজেদের করে নেয় জাপান।

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়ার জালে জাপানের গোলবৃষ্টি