দৈনিক সংবাদ দিগন্ত

বাড়িতে ঢুকে গুলির আহত যুবদল নেতা হাসপাতালে, রাজনৈতিক বিরোধের ইঙ্গিত পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদলের এক নেতাকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।রোববার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সোহাগ ওরফে সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।স্থানীয় সূত্র জানায়, গত বুধবার পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় এক যুবদল কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে ঢুকে গুলি করে বলে অভিযোগ করা হয়েছে।আরও  পড়ুন, কালকিনিতে অবৈধ ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগআহত সোহেলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তাহের। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন। আঘাত গুরুতর নয় এবং রাজনৈতিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাড়িতে ঢুকে গুলির  আহত যুবদল নেতা হাসপাতালে, রাজনৈতিক বিরোধের ইঙ্গিত পুলিশ