দৈনিক সংবাদ দিগন্ত

মেঘে ঢাকা রাজধানী, উপকূলে ভারি বৃষ্টির আভাস

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। একই চিত্র দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অনেক এলাকায়।আরও পড়ুন, ভোর ৬টা থেকে সারা দেশে বেসরকারি অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক আবহাওয়াবিদরা বলছেন, গভীর নিম্নচাপটি ইতোমধ্যে স্থলভাগে উঠে ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, নিম্নচাপের প্রভাবে রাজধানীতে দুপুরের পর বৃষ্টি হতে পারে। সারা দিনই মেঘলা আবহাওয়া থাকতে পারে।গ্রাফিক্স:সম্ভাব্য বৃষ্টিপ্রবণ এলাকা:রাজশাহীখুলনাবরিশালচট্টগ্রামরংপুরসিলেটপূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।এদিকে সাগরের পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টি এ মাসের শেষ দিন পর্যন্ত চলতে পারে। তবে তা একটানা নয়, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঞ্চলে হতে পারে।নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ, দমকা হাওয়া ও ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মেঘে ঢাকা রাজধানী, উপকূলে ভারি বৃষ্টির আভাস