দৈনিক সংবাদ দিগন্ত

​ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকার ধামরাই সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন (রবিবার) কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।​ধামরাই সরকারি কলেজের ক্রীড়া কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইফতেকার আলী।​দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন।আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ প্রতিযোগিতা শেষে বিজয়ী কৃতি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি। মোঃ আনোয়ার জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ধামরাই পৌর বিএনপি। আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি। ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক ধামরাই পৌর বিএনপি।  মোঃ ফাহাদ হোসেন, আহবায়ক  ধামরাই সরকারি কলেজ ছাত্রদল। রাহিমু রাব্বানী শশী, যুগ্ম-আহবায়ক, ধামরাই সরকারি কলেজ ছাত্রদল। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​ধামরাই সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত