দৈনিক সংবাদ দিগন্ত

ঈদগাঁও উপজেলা-এ কৃষিজমি কেটে ইট উৎপাদন: পরিবেশ আইনের তোয়াক্কা না করে এফ.এম.এম ইটভাটার দৌরাত্ম্য

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট উৎপাদনের অভিযোগ উঠেছে স্থানীয় এফ.এম.এম (ঋ.গ.গ) ইটভাটার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে আবাদযোগ্য জমি খনন করে ইট তৈরির কার্যক্রম চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি।স্থানীয়দের অভিযোগ, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা নষ্ট হচ্ছে। এতে খাদ্যনিরাপত্তা ও কৃষিনির্ভর পরিবারগুলোর জীবিকা হুমকির মুখে পড়েছে। পাশাপাশি ইটভাটার কালো ধোঁয়া ও বায়ুদূষণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ির নিকটবর্তী হওয়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানান এলাকাবাসী।আরও পড়ুন, মাদারীপুরে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, একজন আসামি গ্রেফতারপরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কৃষিজমি থেকে মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা সরাসরি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। আইন অনুযায়ী কৃষিজমি নষ্ট করে ইট উৎপাদন দণ্ডনীয় অপরাধ; এর জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। অভিযোগ রয়েছে, কয়েকজন সাংবাদিক কৃষিজমি খননের বিষয়ে জানতে চাইলে ইটভাটা কর্তৃপক্ষ অসৌজন্যমূলক আচরণ করেন এবং ‘প্রশাসনকে ম্যানেজ করে’ কার্যক্রম চালানোর দাবি করেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, অবৈধ মাটি কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

ঈদগাঁও উপজেলা-এ কৃষিজমি কেটে ইট উৎপাদন: পরিবেশ আইনের তোয়াক্কা না করে এফ.এম.এম ইটভাটার দৌরাত্ম্য