মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটি হরমুজ প্রণালি ঘিরে নতুন করে কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল, বীমা খরচ বা অতিরিক্ত ফি আদায় করা হবে না বলে তাকে আশ্বস্ত করেছে ইরান।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে—হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো টোল, কোনো বীমা খরচ কিংবা অন্য কোনো ধরনের অর্থ নেওয়া হবে না। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই তথ্য যদি ভুল প্রমাণিত হয়, তাহলে ইরানের সঙ্গে আলোচনা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে।তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও এই অবস্থান বহাল থাকবে কি না, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। ফলে বিষয়টি সাময়িক আশ্বাস, নাকি দীর্ঘমেয়াদি আরো পড়ুন , মিনিটেই মাটিতে মিশল নির্মাণাধীন গুদাম, প্রাণ গেল ৩ শ্রমিকেরসমঝোতার অংশ—তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এর আগে ইরান বারবার বলেছে, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে সরাসরি টোল নয়, বরং সামুদ্রিক সেবা বাবদ ফি আদায়ের পরিকল্পনা করছে। কিন্তু এ পরিকল্পনার কড়া বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, এই পদক্ষেপ আন্তর্জাতিক নৌপথে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।এদিকে মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালি পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত বিভিন্ন সেবার বিপরীতে কী পরিমাণ অর্থ আদায় করা হবে, তা তারা পর্যালোচনা করছে। একইসঙ্গে দুই দেশই এই কৌশলগত জলপথের ওপর নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে জোর দিয়ে উল্লেখ করেছে।বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র হরমুজ প্রণালি। ফলে এই জলপথে যেকোনো নতুন ফি, টোল বা কূটনৈতিক টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক তেলবাজার, জাহাজ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।