দৈনিক সংবাদ দিগন্ত

টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কিশোরী নিহত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় এক কিশোরী নিহত হয়েছে। এর আগে আরও একজন আহত হয়েছিলেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।নিহত কিশোরীর নাম মাহিয়া সুলতানা আফরান (৮), সে হোয়াইক্যং তেচ্ছি ব্রীজ এলাকার জসিম উদ্দিনের কন্যা। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং সকাল ১০টা থেকে সংবাদটি লেখা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অবরোধ করে রেখেছেন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।আরো পড়ুন , বিস্ফোরণে সীমান্তবর্তী এলাকা আতঙ্কে মিয়ানমার থেকে গুলি প্রবেশসকালে সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজারের চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানান এবং বেড়িবাঁধের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেন। নিহত শিশুর পিতা জসিম উদ্দিনকে তিনি বুকে জড়িয়ে শান্তনা দেওয়ার চেষ্টা করেন।

টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কিশোরী নিহত