জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার মফস্বল পাতায় মোবাচ্ছির কিরণ (নকলনবিশ) এর নানান অসংগতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি নজরে নিয়ে সতর্ক করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা সাব-রেজিস্টার মিজানুর রহমান। এছাড়াও সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে কিরনের বিরুদ্ধে।এ সময় সংবাদ কর্মীরা কর্মকর্তাকে বলেন, আওয়ামী লীগের লোক থাকার পরেও বর্তমানে অফিসে জায়গা পাওয়াটা গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাই যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে কিরণের বিরুদ্ধে।আরও পড়ুন, গাজীপুর ও সাভারের কিশোর গ্যাং লিডার এরফান গ্রেফতারএকাধিক গ্রহীতার বলেছেন, শুধু গাজীপুর সদর রেজিস্ট্রি ভবনে নয় কাপাসিয়াতেও বেপরোয়া জীবন যাপন করছেন তিনি। তার বিরুদ্ধে একাধিক গ্রহীতা কে ভোগান্তিরও অভিযোগ রয়েছে।