দৈনিক সংবাদ দিগন্ত

চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আরও  পড়ুন, গৌরীপুরে লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ কোচ উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিকতাদের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা কুলিং কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি আগুনের উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য কারণ নির্ধারণে কাজ চলছে।

চট্টগ্রাম বন্দরের কাস্টম অকশন শেডে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস