গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় শ্রমিকদের আন্দোলনের ভিডিও ধারণ করার সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন ঢাকায় কর্মরত দৈনিক কালবেলার প্রতিবেদক মামুন। জানা গেছে, সাউন্ড গ্রেনেডের আঘাতে তাঁর বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়ের একটি বড় অংশের মাংস উঠে গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের এমন গুরুতর আহত হওয়ার ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করেন এবং দেশ ও জাতির সামনে প্রকৃত ঘটনা তুলে ধরেন। তাই দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। আহত সাংবাদিক মামুনের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।