সাতক্ষীরার শ্যামনগরে কাঠের কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ সন্তানের জনক শওকত গাজীর মৃত্যু হয়।নিহত শওকত গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট এলাকার সামাদ গাজীর ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।আরও পড়ুন, দেবহাটায় পোল্ট্রি খামারে সশস্ত্র হামলা-লুটের অভিযোগনিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে শওকত গাজী বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে মরদেহ বাড়িতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী শওকত গাজীর বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি পুলিশকে অবহিত করে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।