প্রাচীনকাল থেকেই রান্না, রূপচর্চা ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে হলুদ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরের নানা উপকার পাওয়া যেতে পারে।বিশেষ করে সকালে খালি পেটে মধুর সঙ্গে কাঁচা হলুদ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে বলে ধারণা করা হয়।হলুদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কারকিউমিন, যা শরীরে প্রদাহ কমাতে এবং অতিরিক্ত মেদ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।রূপচর্চাতেও কাঁচা হলুদের ব্যবহার জনপ্রিয়। দুধের সরের সঙ্গে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে বলিরেখা কমাতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়।আরও পড়ুন , দীর্ঘক্ষণ বসে কাজের কারণে বাড়ছে পিঠ-কোমর ব্যথা, সমাধান কী বলছেন বিশেষজ্ঞরাএছাড়া কমলার খোসার সঙ্গে মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে।ব্রণ, ট্যান ও ত্বকের ইনফেকশন কমাতেও অনেকেই কাঁচা হলুদ ব্যবহার করেন।সর্দি-কাশি বা শরীর ব্যথার ক্ষেত্রেও হলুদকে ঘরোয়া উপকারী উপাদান হিসেবে ধরা হয়।তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো ঘরোয়া উপাদান নিয়মিত ব্যবহারের আগে ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।