দৈনিক সংবাদ দিগন্ত

মাইকে ঘোষণা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন।সোমবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গ্রাম্য সালিশ হলেও সেই বিরোধের সমাধান হয়নি।এরই আরো পড়ুন ,উজাড় হচ্ছে লামার সংরক্ষিত বন, রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ধারাবাহিকতায় সোমবার বিকেলে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর দুই চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দুই গ্রামের সংঘর্ষে রূপ নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দা, রামদা, বল্লম, ছুরি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনলাখপীর-চারগাছ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাইকে ঘোষণা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে আহত ৪০