দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে সরকারি ও বেসরকারি অফিস খুলছে। কর্মদিবস শুরুর আগেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রবিবার (৩১ মে) দিনভর দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকায় ফেরার দৃশ্য দেখা গেছে।আরও পড়ুন, গরম মোকাবিলায় মহিষের খাঁচায় বসানো হলো স্ট্যান্ড ফ্যানরাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী এবং সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের উল্লেখযোগ্য চাপ লক্ষ্য করা গেছে। তবে কিছু রুটে যানবাহনের সংকট থাকায় যাত্রীদের ভোগান্তিতেও পড়তে হয়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, রবিবার দেশের বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর ট্রেন, ২৩টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।আরও পড়ুন, ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জঢাকার কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, মানুষ ধীরে ধীরে রাজধানীতে ফিরছে। তবে অনেকেই এখনো পরিবার নিয়ে গ্রামে অবস্থান করছেন। উত্তরবঙ্গ থেকে আসা কয়েকটি ট্রেন ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হলেও সামগ্রিকভাবে রেল চলাচল স্বাভাবিক ছিল।এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক-সহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে মানুষের উপস্থিতি বাড়লেও যানজট তুলনামূলক কম ছিল। যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচলও বৃদ্ধি পেয়েছে।আরও পড়ুন, চামড়া সংরক্ষণে চাহিদার মাত্র ১৬ শতাংশ লবণ দিয়েছে সরকারপুলিশ ও পরিবহনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এখনও অনেক পোশাকশ্রমিক এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঢাকায় ফেরেননি। আগামী দু-এক দিনের মধ্যে রাজধানীমুখী যাত্রীর চাপ আরও বাড়তে পারে। তবে সম্ভাব্য অতিরিক্ত চাপ সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, কর্মস্থলে ফেরার প্রধান চাপ আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হবে এবং রাজধানীর স্বাভাবিক কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরে আসবে।

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ