দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, উপস্থিতি কম

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে অফিস-আদালত, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কম।

আরও পড়ুন, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী সকাল সাড়ে ৯টার মধ্যে কর্মস্থলে পৌঁছালেও অনেকে ১০টার পর অফিসে আসেন। কেউ কেউ ঈদ উদযাপন শেষে গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে যোগ দিয়েছেন।

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এ কর্মচারীদের উপস্থিতি থাকলেও অনেককে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত দেখা যায়।

আরও পড়ুন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিক, সন্ত্রাসীদেকে নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মতিঝিল এলাকার ব্যাংকপাড়াতেও একই চিত্র দেখা গেছে। ব্যাংকগুলো খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফলে লেনদেনের পরিমাণও স্বাভাবিক দিনের তুলনায় কম ছিল। শুধু ব্যাংক নয়, আদালতেও বিচারপ্রার্থী ও আইনজীবীদের উপস্থিতি ছিল সীমিত। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য পুরোপুরি ফিরে আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মতে, যারা দূরবর্তী এলাকায় ঈদ উদযাপন করতে যান, তাদের অনেকেই ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেন। ফলে ঈদের পরপরই কর্মস্থলে শতভাগ উপস্থিতি নিশ্চিত হতে কিছুটা সময় লাগে। উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

বিষয় : কর্মদিবস ছুটি শেষ অফিস-আদালত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের দীর্ঘ ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, উপস্থিতি কম

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত