দৈনিক সংবাদ দিগন্ত

এসএসসি ফল ২০২৬: ২০০৭ সালের পর সবচেয়ে কম পাশ, জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দেখা দিয়েছে। পাশের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ২০০৭ সালের পর এবারই সবচেয়ে কম শিক্ষার্থী মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।গত বছর পাশের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট।এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পূর্ণাঙ্গ জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৩৯ হাজার ৩২। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ২২ হাজার ৩৫৬ জন।আরও  পড়ুন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করলেন আবুল কালাম আযাদসবচেয়ে বেশি পাশের হার ছিল সাধারণ শিক্ষা বোর্ডে—৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করেছিল। আর ২০০৭ সালে পাশের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ।সোমবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছে।

এসএসসি ফল ২০২৬: ২০০৭ সালের পর সবচেয়ে কম পাশ, জিপিএ-৫ কমেছে ২২ হাজারের বেশি