তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল ভেন্যুতে যোগ দিয়েছেন। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বলেন, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগের সম্ভাব্যতা যাচাই করে দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করছে সরকার। আরও পড়ুন,সফরের যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানরোহিঙ্গা সংকটের গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়াই বাংলাদেশের লক্ষ্য। প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। পরিবেশবান্ধব পণ্যের প্রসারে পাটসহ বিভিন্ন পচনশীল পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। তিনি বলেন, বুধবারের বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগটির প্রশংসা করেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তুরস্ক সফরে নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হতে পারে বলে কূটনৈতিক মহলের অভিমত।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।