প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাতে বাংলাদেশ ওয়াকফ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয় বলে জানা গেছে।এ সময় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।আরও পড়ুন , হত্যা মামলার আসামি ডিবি কর্মকর্তাকে এসপি পদায়ন নিয়ে তীব্র বিতর্কবাংলাদেশ ওয়াকফ প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এই প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের বিষয়ে বৈঠকে মতবিনিময় হয়।সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।প্রশাসনিক ও নীতিগত নানা দিক নিয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে সংশ্লিষ্ট মহল একটি গুরুত্বপূর্ণ সমন্বয়মূলক উদ্যোগ হিসেবে দেখছে।