দৈনিক সংবাদ দিগন্ত

ঐক্য ভাঙার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই।’সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব শরিক দলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকতে পারে, তবে বিভেদের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিনই সরকার ও শরিকদের শক্তি অটুট থাকবে। তিনি ৩১ দফা ও জুলাই সনদের আলোকে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।আরও  পড়ুন, আগামী পাঁচ দিন বৃষ্টির দাপটবক্তব্যে একটি বিশেষ রাজনৈতিক শক্তির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি, তারা এখন সংগ্রামের দাবিদার হওয়ার চেষ্টা করছে। তাদের 'গুপ্ত' শক্তি আখ্যা দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার দিন-রাত কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। পরে বিভিন্ন শরিক দলের নেতারা বক্তব্য রাখেন। শেষে প্রধানমন্ত্রী ৪১টি দলের নেতাদের সঙ্গে একসঙ্গে নৈশভোজে অংশ নেন।ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানই ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল প্রতিপাদ্য।

ঐক্য ভাঙার সুযোগ নেই : প্রধানমন্ত্রী