দৈনিক সংবাদ দিগন্ত

এলপিজি-বিদ্যুৎ দামের চাপে ঢাকার রেস্তোরাঁ খাত, কমছে খাবারের পরিমাণ

ঢাকায় এলপিজি ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে হোটেল-রেস্তোরাঁ খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যবসায়ীদের মতে, উৎপাদন ব্যয় বাড়লেও সরাসরি খাবারের দাম না বাড়িয়ে তারা এখন বিকল্প কৌশল নিচ্ছেন।শহরের প্রায় ২০ হাজার হোটেল-রেস্তোরাঁ রান্নার কাজে মূলত এলপিজির ওপর নির্ভরশীল। গত তিন মাসে এলপিজির দাম প্রায় ৪৩ শতাংশ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রায় ১৭ শতাংশ মূল্যবৃদ্ধি।ফলে রান্না, সংরক্ষণ, আলোকসজ্জা ও শীতাতপ নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই ব্যয় বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।আরও  পড়ুন, মৌচাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহততবে প্রতিযোগিতার বাজারে সরাসরি খাবারের দাম বাড়ালে গ্রাহক হারানোর আশঙ্কায় অনেক প্রতিষ্ঠান এখন খাবারের পরিমাণ কমিয়ে দিচ্ছে। কোথাও ভাত, কোথাও মাংস কিংবা অন্যান্য খাবারের পরিমাণ আগের তুলনায় কমানো হচ্ছে।কিছু রেস্তোরাঁ আবার এলপিজির পরিবর্তে বৈদ্যুতিক চুলা, এমনকি কয়লা ও লাকড়ির মতো বিকল্প জ্বালানির ব্যবহার শুরু করেছে।ব্যবসায়ীরা বলছেন, কাঁচামাল ও জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে অনেক ছোট ও মাঝারি রেস্তোরাঁ টিকে থাকতে হিমশিম খাচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে লোকসানের মুখে পড়ছে।আরও  পড়ুন, রামপুরায় শ্রমিক বিক্ষোভে অচল সড়ক, চাকরি ফেরতের দাবিতে উত্তাল বিটিভি মোড়

এলপিজি-বিদ্যুৎ দামের চাপে ঢাকার রেস্তোরাঁ খাত, কমছে খাবারের পরিমাণ