ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে ২০২৫ সালের উন্নয়নের তালিকা আনতে যান মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সংবাদ দীগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান রিপন। ২০২৫ সালের উন্নয়নের তালিকা চাওয়া মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠেন উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। এক পর্যায়ে তিনি মারমুখি আচারণ করতে থাকেন। উপস্থিত সাধারণ মানুষ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কর্মকান্ড দেখে প্রশ্ন তলেন সে কি সুস্থ নাকি অসুস্থ অবস্থায় আছেন। এঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১২টার দিকে মহেশপুর উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে। মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও সংবাদ দীগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান রিপন জানান, ২০২৫ সালে এলাকার উন্নয়নের তালিকা আনতে উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) অফিসে উপজেলা প্রকৌশলীর কাছে যায়। কিন্তু তিনি না থাকার কারনেই আমি অফিসের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কাছে ২০২৫ সালে এলাকার উন্নয়নের তালিকার কথা বলা মাত্রই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। এমনকি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি আরো জানান, এক পর্যায়ে আমাকে মারতে তেরে আসেন উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। আরও পড়ুন, রূপনগরজুড়ে আতঙ্কের অবসান? পুলিশের অভিযানে ৮ জন আটকমডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপন আরো জানান, আমি ঝিনাইদহ নির্বহী প্রকৌশলী (এলজিইডি) কাছে এ ঘটনার সুণ্ঠ বিচার চেয়ে আবেদন করেছি। এবং তাকে ঘটনাটি ফোনে জানিয়েছি। উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সে আমার কাছে তালিকা চাওয়ার পর আমার কি হয়েছে তা আমি বলতে পারবোনা। এর থেকে তিনি আর কিছুই বলতে চাননি। তবে তিনি একটা কথায় বলেছেন আমি সিগারেট ছাড়া অন্য কিছুই খায়না।