দৈনিক সংবাদ দিগন্ত

একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।আরও  পড়ুন, আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর সোমবার রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর শুক্রবার রাত ৮টায়। এরপর ১১ অক্টোবর রোববার থেকে ১৩ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, নির্বাচিত হয়েও নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে পারেননি।কলেজের আসনসংখ্যা বিবেচনায় শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।

একাদশ শ্রেণির দ্বিতীয় ধাপের আবেদন ১ অক্টোবর পর্যন্ত