জামালপুর বিশ্ববিদ্যালয়ে আকস্মিক ভিসি পরিবর্তন, শুরু আলোচনা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র ২৩ দিনের মাথায় বদলে গেল ভাইস চ্যান্সেলর বা ভিসি। নতুন করে বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নিয়ে উচ্চশিক্ষা অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আমির হোসেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে গত ১৪ মে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং আরো পড়ুন , গরমের দাপটের পর দেশজুড়ে স্বস্তির বৃষ্টিইতোমধ্যে দায়িত্বও গ্রহণ করেছিলেন। তবে মাত্র ২৩ দিনের মাথায় তাকে ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগের মূল পদে যোগদানের অনুমতি দিয়েছে সরকার।শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভিসির নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।একই দিনে উচ্চশিক্ষা প্রশাসনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-র নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ড. এম মাহফুজুর রহমান-কে।বিশ্ববিদ্যালয় প্রশাসনে এই আকস্মিক পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা জানানো হয়নি।