ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপের মধ্যেই যমুনা সেতু এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করার পরপরই তিনটি যানবাহন বিকল হয়ে পড়ে। এতে সেতুর ওপর যান চলাচল ব্যাহত হয় এবং দ্রুতই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের সারি দেখা গেছে। আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।আরও পড়ুন , ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ঝরল ৩ প্রাণ, নিহত মা-ছেলে ও অটোরিকশাচালকঅনেক যাত্রী জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, টোল প্লাজা পার হওয়ার পর তিনটি গাড়ি বিকল হয়ে যায়। বিকল যানবাহনগুলো দ্রুত সরাতে রেকার কাজ করছে। তবে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, বিকল যানবাহন সরিয়ে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।