কচুয়ার হাসপাতালে ইয়াবা ও মাদক সরঞ্জাম উদ্ধার, আটক আবাসিক চিকিৎসক
চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালের আবাসিক কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেফতার চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী, বয়স ৩৮। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং কচুয়ার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, রোববার রাতে কচুয়া বিশ্বরোডসংলগ্ন হাসপাতালটির তৃতীয় তলার পশ্চিম পাশের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়।আরও পড়ুন, দিনাজপুর বোর্ডে এসএসসিতে বড় ধাক্কা: ১৮ বিদ্যালয়ে শতভাগ ফেলঅভিযানে ডা. আসিফের কক্ষ থেকে চারটি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত দুই রোল ফুয়েল পেপার, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।